Friday , 9 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

পিআইবি’র উদ্যোগে নরসিংদী জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
Harun Rashid
January 9, 2026 6:32 pm

হারুন অর রশিদ – নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়া নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অল্প সময়ের নোটিশের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেন নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি কাজী আনোয়ার কামাল। রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত পিআইবির সদর কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের মোট ২৯ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, তথ্য যাচাই, গুজব ও অপতথ্য প্রতিরোধ, নির্বাচন কমিশনের আচরণবিধি, আইনগত দিকনির্দেশনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষকেরা নির্বাচনকালীন সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন সংবাদকর্মে তাঁদের পেশাগত দক্ষতা ও সচেতনতা আরও বাড়বে। তাঁদের মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর কর্তৃপক্ষ ও সাংবাদিকদের সমন্বয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় বসতবাড়ী ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

রায়পুরায় ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ – ২০২৭ সহ-সভাপতি -কাজী আনোয়ার কামাল  প্রকাশক ও সম্পাদক দৈনিক গ্রামীণ দর্পণ 

রায়পুরায় চাচার হাতে আপন দুই-ভাতিজা খুন

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি: আশরাফ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

রায়পুরায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ শীষক কর্মশালা

রাধানগর ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা