হারুন অর রশিদ -নিজেস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরা উপজেলার পৌরসভা ৩ নং ওয়ার্ড কান্দাপাড়া গ্রামে একই পরিবারের একই সময়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল রবিবার বিকেল আনুমানিক ৩:৩০ ঘটিকায় একই সময়ে চাচা মোঃ হাবিবুর রহমান (৭০)এবং ভাতিজা হারুন মিয়া (৪৮) এর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায় চাচা মো :হাবিবুর রহমান (হাবিব) ডায়াবেটিস রুগে অসুস্থতা সহ অন্যান্য রোগের কারণে দীর্ঘদিন ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রবিবার বিকেল ৩:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মো: হাবিবুর রহমান (হাবিব) মৃত পানাউল্লার ছেলে সে এলাকায় একজন ধার্মিক ও সুশিক্ষিত শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করে ছিলেন, এবং ভাতিজা হারুন মিয়া দুপুরের খাবার খাওয়ার সময় শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে তার পরিবারের লোকেরা রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে চিকিৎসা করা অবস্থায় দাঁড়ানো থেকে মাটিতে পড়ে যায়, কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করিলে, জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার হারুন মিয়াকে মৃত ঘোষণা করেন। হারুন মিয়া, মৃত আবদুর রহমান ওরফে ডেংগু মিয়ার বড় ছেলে,সে একজন ভদ্র ও শান্তিপ্রিয় বিদেশ ফেরত শ্রমিক ছিলেন। একই দিনে একই সময়ে তাদের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, দুইজনকে জানাজার নামাজ সোমবার সকাল ১১ঘটিকায় কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে, জানাযা শেষে চাচা ও ভাতিজাকে কান্দাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাদের বাবার কবরের পাশে দাফন করা হয়।


















