Monday , 6 June 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Harun Rashid
June 6, 2022 2:05 pm


রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বিএনপি, জামাত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১।
আজ সোমবার (৬জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গলি প্রদিক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন, সুবেদার (অব:) ওয়াহিদ, আহসান উল্লাহ,আব্দুল হাসিম,বজলুর রহমান,মনিরুজ্জামান ইউসুফ,আজিজুর রহমান ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি অহিদুজ্জামান পলাশ সহ কয়েকশতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগণ অংশগ্রহন করেন।
এর পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

লাকসামে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরায় প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিটেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাতনি নিহত, নানি আহত

রায়পুরায় শহীদ মিনার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি

রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্টিত

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল কাজ ইউএনও-মাসুদ রানা

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল

রায়পুরায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩