মো :মামুন অর রশিদ -স্টাফ রিপোর্টার :
নরসিংদী রায়পুরায় শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল হিন্দুধর্মাবলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,
শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর সকালে রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরে শুভেচ্ছা বিনিময় করা হয়,
এ সময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ধর্ম যার যার উৎসব সবার বিএনপি সব সময় হিন্দু ধর্ম দের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে ও থাকবে, আমি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা সকল ধর্মের লোকদেরকে নিয়ে দেশ করতে চাই। সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু দীপক দত্ত, সাধারণ সম্পাদক সবুজ নন্দী, পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস বিশ্বাস, রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, সহ রায়পুরা উপজেলার ৬২ পূজা মন্ডপের সদস্য বৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, তার ব্যক্তিগত তহবিল থেকে ৬২ পূজা মন্ডপে ৫০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করে থাকেন,এবং ভবিষ্যতে এই অর্থ পাঁচ গুণ হতে পারে বলে আশ্বাস দিয়ে থাকেন।