Monday , 9 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের বিশাল জনসভা

প্রতিবেদক
Harun Rashid
February 9, 2026 5:43 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরা উপজেলার সিরাজনগর এমএ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, “ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে সবাইকে সরাসরি ভোটকেন্দ্রে যেতে হবে। আপনার একটি ভোটই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের ভোট ও সমর্থন চাই। জনগণের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন শ্যামল, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল ও নাজমুল হক ভূঁইয়া মোহন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর মোহাম্মদ চৌধুরী মানিক সহ জেলা, উপজেলা, ও পৌরসভা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস ২০২৪ পালিত

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, যুবদলের উদ্যোগে, দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা

রায়পুরায় অগ্রণী ব্যাংক পিএলসির ৯৭৫ তম শাখার শুভ উদ্বোধন

রায়পুরা পৌরসভা ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাই মিলাদ ও দোয়া মাহফিল

রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাথে সাংবাদিকদের মত বিনিময়

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি: আশরাফ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

রায়পুরায় সংঘর্ষ, নিহত ২,

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ন্যাশনাল লাইফ ইন্স:এর উজ্জ্বল নক্ষত্র, বাহার উদ্দিন মজুমদার, সংবর্ধিত, নরসিংদী জেলায়