হারুন অর রশিদ, -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় রাধানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে,উক্ত অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে গকুলনগর লক্ষীপুর সাহেব বাজার বালু মাঠে অনুষ্ঠিত হয় ।
ঈদ পুনমিলনী অনুষ্ঠানের গোলাপ মিয়ার সভাপতিত্বে, এবং মো:গিয়াস মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, নুর আহম্মদ চৌধুরী মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মাস্টার, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাপ, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আব্দুল বাছেদ ভূঁইয়া উপজেলা ক্রীড়া বিষয়ক সহ সম্পাদক, মোহাম্মদ আলী মেম্বার,
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আগামী নির্বাচনে সকলকে নিয়ে ভোটের মাধ্যমে ধানের শীর্ষ মার্কাকে জয়যুক্ত করে নরসিংদী পাঁচ রায়পুরা আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব।এবং রাধানগর ইউনিয়ন সহ রায়পুরার ২৪টি ইউনিয়নে সকল ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম করে যাব।
উক্ত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে জেলা, উপজেলা, রাধানগর ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন