হারুন অর রশিদ - ডেক্স রিপোর্ট :
নরসিংদী রায়পুরায় প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আজ শনিবার দুপুরে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামার মুক্ত দিবস ২০২৫ রেলি অনুষ্ঠিত হয়েছে, রেলিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য প: প:কর্মকর্তা ডা:খান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:রফিকুল হক,পিপল্স ডেভলাপমেন্ট সোসাইটির সভাপতি মো: তাজুল ইসলাম,সারডা সোসাইটির সভাপতি মুরাদ ভুঁইয়া, এছাড়াও উপস্থিত রয়েছেন বিভিন্ন এনজিওর, শিক্ষক ছাত্র ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। আলোচনা সভায় বক্তারা বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে তামাকের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন।
##