হারুন অর রশিদ -
নরসিংদীর রায়পুরা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় রায়পুরা উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূল, কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান কাজ, তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসা, চুরি-ডাকাতি, কিশোর অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রায়পুরা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন,সাংবাদিক ফোরামের সভাপতি, হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, তৌফিকুল হক, রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, রফিকুল হক, সাংবাদিক ফরমের সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক,অজয় সাহা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূর উদ্দিন আহম্মেদ, মোস্তুফা খান, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি সাধন দাস, যুগান্তর প্রতিনিধি প্রণয় ভৌমিক, মোহনা টিভির প্রতিনিধি বিনা আক্তার, আমার দেশ প্রতিনিধি আজিজুল ইসলাম, নরসিংদী টিভির ব্যুরোচিফ রোমান পথিক, এনটিভি অনলাইন প্রতিনিধি ফরহাদ আলম,সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক আল-আমিন, প্রেসক্লাবের প্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আব্দুল কাদির, এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভা শেষে দোয়ার মাধ্যমে সাংবাদিকরা নবাগত ওসি মজিবুর রহমানের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন
##