Saturday , 11 June 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

হেরে গেলো বাংলাদেশ

প্রতিবেদক
Harun Rashid
June 11, 2022 12:22 pm

র‌্যাংকিংয়ে তুর্কমেনিস্তান বাংলাদেশের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে। শক্তিমত্তায় পিছিয়ে থাকা জামাল ভূঁইয়ার দল লড়লো সামর্থ্যের সবটুকু দিয়ে। শুরুতে পিছিয়ে পড়ার পর গোল শোধও করে দিলো হ্যাভিয়ের ক্যাববেরার দল।

কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেই গেলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধের খেলা ১-১ গোলে সমতা ছিল।

কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেই গেলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধের খেলা ১-১ গোলে সমতা ছিল।

আরো দুইবার বাংলাদেশ ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু গোল বের করতে পারেনি। বল পজিশনে এগিয়ে থেকে জামাল ভূঁইয়ারা তুর্কমেনিস্তানের বিপক্ষে আক্রমন তৈরি করে। সাজ্জাদ হোসেন সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো লাল-সবুজ জার্সিধীরা।

প্রথমার্ধের শুরুতে যেমন তুর্কমেনিস্তানকে দেখা গিয়েছিল আগ্রাসি ফুটবল খেলতে। দ্বিতীয়ার্ধেও তাই। ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রন থেকে ছিনিয়ে নিয়েছিল তারা। বল পজিশনেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে মধ্য এশিয়ার দেশটি।

৫৪ ধাপ এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত এগিয়ে গিয়েছে বাংলাদেশর রক্ষণভাগের দূর্বলতায়। ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আমানভ আরসালানের প্লেসিংয়ে দ্বিতীয়বার এগিয়ে যায় তুর্কমেনিস্তান।

খেলার দুই মিনিট বাকি থাকতে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। জামাল ভুঁইয়ার ফ্রিকিক থেকে টুটুল হোসেন বাদশা ফাঁকায় বল পেয়েও বল বাইরে পাঠিয়েছেন।

এটি ছাড়াও বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় কথা, এ ম্যাচে বাংলাদেশ বুক চিতিয়ে খেলেছে। ফুটবলে ম্যাচ হারলেও লড়াইয়ের যে বিষয়টা থাকে, সেটা এই ম্যাচে দেখিয়েছে বাংলাদেশ। যদিও এই হারে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বিদায়ঘন্টা বেজে গেলো বাংলাদেশের। শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী রায়পুরায় তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি বিধান বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছেন রায়পুরা উপজেলা ওপৌরসভা যুবদলের  নেতাকর্মীরা।

নরসিংদীতে ৫ জুন থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

শীতার্তদের পাশে দাঁড়াল রায়পুরা সাংবাদিক ফোরাম ও প্রশাসন

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল

রায়পুরায় অগ্রণী ব্যাংক পিএলসির ৯৭৫ তম শাখার শুভ উদ্বোধন

রায়পুরায় দুদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক ॥ আহত অন্তত ১০

রায়পুরায় দুদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক ॥ আহত অন্তত ১০

সাংবাদিকদের ন্যূনতম সম্মানটুকু করছেনা নির্বাচন কমিশন,সে চায় না সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে কাজ করুক, ফ্যাক্ট : অসৎ উদ্দেশ্য

শেষ তুলির আঁচড়ে দেবী দুর্গা

মেডিকেলের ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা