Monday , 9 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা

প্রতিবেদক
Harun Rashid
February 9, 2026 4:32 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীতে যৌথবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি’র কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের সভাপতিত্বে সভায় ৯ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম রহমান, ১২ ল্যান্সারস ও রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর, নরসিংদী আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. রায়হান মোস্তাফিজ, ৬৩ বিজিবি রায়পুরা বিজিবি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এস.এম. আকতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার, নরসিংদী র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সামিনা তানী সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনী কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিস্তর আলোচনা করা হয়। ভোটাররা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে যৌথবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রায়পুরায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৩ মাসের কারাদন্ড

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ফোরামের সভাপতির পুরস্কার গ্রহণ

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস ২০২৪ পালিত

মাদ্রাসার প্রায় ১০০০ ছাত্রদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করেন এড,মো:হারুনুর রশিদ

রায়পুরা চর অঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত থানার নাম চররায়পুরা

নরসিংদীর রায়পুরায় ৩৭টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই।

পিআইবি’র উদ্যোগে নরসিংদী জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সম্পন্ন

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত