Saturday , 11 June 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
Harun Rashid
June 11, 2022 12:14 pm

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কমলগঞ্জের ইউনিট কাজ শুরু করে। পরে মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনে যারা দায়িত্বে আছেন তারা ধারণা করছেন, এসির কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মেডিকেলের ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা

রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আলআমিন এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে

রায়পুরায় হাজী আব্দুছ ছাদেক ভূইয়া মাষ্টার এর তৃতীয় মৃত্যু বার্ষিক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার,আব্দুল্লাহ আল ফারুক

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

রায়পুরায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

রায়পুরায় কম্বিং অপারেশন: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার