Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদীতে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

প্রতিবেদক
Harun Rashid
November 3, 2025 4:44 pm

ডেক্স রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াৎ হোসেন বকুল।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

অপরদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে। তবে কেন প্রার্থী নাম ঘোষণা করা হয়নি তা এখনো জানা যায়নি।শিবপুরের তৃণমূলরা মনে করেন দলের প্রধান অচিরেই নরসিংদী-৩ আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে আশা করেন।নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা বিএনপির ঐক্যের ডাক দিতে পারেন আব্দুর রহমান খোকন

রায়পুরায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট,দুইজনের কারাদণ্ড

নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২৬ খ্রি: ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি লটারির মাধ্যমে নির্বাচিত

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ইউএনও এসিল্যান্ড ও পুলিশকে লক্ষ্য করে গুলি

হেরে গেলো বাংলাদেশ

রায়পুরায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

রায়পুরায় সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার আটক করেছে গ্রামবাসী

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার মাদকাসক্ত শামীম

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা