Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী রায়পুরায় ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠি

প্রতিবেদক
Harun Rashid
September 3, 2025 3:53 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদীর রায়পুরা উপজেলা উপযোগীদের শান্তির জনপদে রূপান্তরিত করার প্রত্যয়ে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা।রায়পুরা পৌরসভা মাঠে বিকালে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোঃ বদরুজ্জামান।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার, মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)।দলীয় সূত্র জানায়, “নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার” অঙ্গীকার নিয়ে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নরসিংদী পাঁচ রায়পুরা আসন থেকে হাফেজ মাওলানা মোঃ বদরুজ্জামানকে তার হাতে হাত পাখা তুলে দিয়ে উপস্থিত জনসভার সকল মানুষের কাছে পরিচয় করিয়ে দেন এবং বদরুজ্জামানকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৬ তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও ফুলেল শ্রদ্ধা নিবেদন।

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার মাদকাসক্ত শামীম

রায়পুরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি 

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা

নরসিংদী কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন, সফল হয়েছেন রায়পুরার ছেলে, শাহ আলম

Golap restaurant

Golap restaurant

নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল, কলেজের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর ভর্তি লটারির মাধ্যমে নির্বাচিত

নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ – ২০২৭ সহ-সভাপতি -কাজী আনোয়ার কামাল  প্রকাশক ও সম্পাদক দৈনিক গ্রামীণ দর্পণ 

রায়পুরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি: আশরাফ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা