Thursday , 9 June 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

বিশ্বকাপ ট্রফি উপলক্ষে আয়োজিত কনসার্ট স্থগিত

প্রতিবেদক
Harun Rashid
June 9, 2022 12:03 pm

ফিফা বিশ্বকাপের ট্রফির বাংলাদেশে আগমন উপলক্ষে যে আয়োজনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে জমজমাট ধরা হয়েছিল বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্ট। ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক কোকাকোলা এই কনসার্টের জন্য ব্যাপক ক্যাম্পেইনও করেছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিকেলের কনসার্ট স্থগিত ঘোষণা করতে হয়েছে আয়োজকদের।

দুপুরের আগে থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছিল। তখনই শঙ্কা জেগেছিল আবহাওয়া পুরোপুরি ভালো না হলে কানসার্ট আদৌ হবে কি না? অনেক অপেক্ষা করে বিকেলে কনসার্ট স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, যদি নতুন করে কনসার্টের সময় নির্ধারণ করা হয় তাহলে সেটা জানিয়ে দেবে তারা।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিশ্বকাপ ফুটবলের ট্রফিটি তৃতীয়বারের মতো বাংলাদেশে আনা হয়েছে বুধবার সকালে। ট্রফির বাংলাদেশ সফর উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন করেছিল বাফুফে ও কোকোকোলা।

বাংলাদেশে প্রথম বিশ্বকাপ ট্রফি এসেছিল ২০০২ বিশ্বকাপের আগে। দ্বিতীয়বার আনা হয়েছিল ২০১৪ বিশ্বকাপেরে আগে। তৃতীয়বার এলো ২০২২ বিশ্বকাপের আগে। শুক্রবার রাতে ট্রফি নিয়ে ফিফা প্রতিনিধি দল পূর্ব তিমুর চলে যাবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় দিন-দুপুরে চুরি, দুই চোর আটক

সরকারকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব বিভাগীয় কমিশনার- শরফ উদ্দিন

লাকসামে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

হাসপাতালের অফিস সময়ে সরকারি চিকিৎসক চেম্বারে রোগী দেখলে নিবন্ধন বাতিল, স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

শহীদ জুনায়েদ এর স্ত্রী সন্তানকে আজীবন ভরণ পোষন এর দায়িত্ব নিলেন- জাহাঙ্গীর আলম বাদল

রায়পুরা চরআড়ালিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রায়পুরায় জাতীয় পুষ্টি সপ্তা ২০২৪ পালিত

বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত