Friday , 4 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

প্রতিবেদক
Harun Rashid
October 4, 2024 3:33 pm

ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত বেপরোয়া একটি  অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ করিমগঞ্জ গ্রামের কৃষক আবুল হোসেন এর ছেলে। সে করিমগঞ্জ পূর্বপাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক কেন্দ্রের ছাত্র ছিল।  আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনার সততা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কৃষক বাবাকে দুপুরের খাবার পৌঁছে দিয়ে বড় বোনের সাথে বাড়ী ফিরছিলো শিশু আব্দুল্লাহ। বাড়ীর কাছাকাছি এসে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রিয় সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে শিশু আব্দুল্লাহর পিতা-মাতা। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীতে ৫ জুন থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

হাসপাতালের অফিস সময়ে সরকারি চিকিৎসক চেম্বারে রোগী দেখলে নিবন্ধন বাতিল, স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরা চর অঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত থানার নাম চররায়পুরা

মহষেপুর ইউনয়িন বিট পুলশিং সভা অনুস্টতি

রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্টিত

রায়পুরায় জাতীয় পুষ্টি সপ্তা ২০২৪ পালিত

নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২ টি

নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ – ২০২৭ সভাপতি -মাখন দাস সাধারণ সম্পাদক – আসাদুজ্জামান পলাশ

রায়পুরায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ অনুষ্ঠিত