Sunday , 11 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ইন্স্যুরেন্স কর্মকর্তার গাড়িতে দুর্বৃত্তদের আগুন

প্রতিবেদক
Harun Rashid
May 11, 2025 4:46 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা পৌর শহরের টেকপাড়া এলাকায় ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মকর্তার প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়ির ইঞ্জিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
ভুক্তভোগী মো. মনির হোসেন ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ঢাকার দিলকুশা শাখার উপ ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান।
মনির হোসেন বলেন “প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ৩২-৯৭৩৭) অফিস থেকে যাতায়াতের জন্য দেওয়া হয়েছে। গ্রামে বাড়ি আসায় সেটি শনিবার রাতে বাড়ির উঠানে রেখে দিই। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আগুনে গাড়ির ইঞ্জিনসহ অন্যান্য অংশ পড়ে গেছে।”
ঘটনার সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মনির হোসেন।
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমি রবিবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।”
স্থানীয় বাসিন্দা আপন মিয়া বলেন,“সময়মতো আগুন না নেভালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারত। এতে প্রাণহানিও ঘটতে পারত। যারা এমন কাজ করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই
#

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা সাংবাদিক ফোরামের সদস্যদের পারিবারিক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সাবেগ পৌর ছাত্রদল নেতার মা এর কবর জিয়ারত করলেন বি এন পি নেতা এম এন জামান

রায়পুরায় ম্যারাথনের প্রস্তুতি সম্পূর্ণ, অংশগ্রহন করবেন ৭শতাধিক দৌড়বিদ

রায়পুরায় ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান

রায়পুরা থানার নতুন অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান

রায়পুরায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, মো:তৌহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাতনি নিহত, নানি আহত

রায়পুরায় সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার আটক করেছে গ্রামবাসী

Golap restaurant

Golap restaurant

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস ২০২৪ পালিত