Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে 

প্রতিবেদক
Harun Rashid
December 12, 2025 5:21 pm

হারুন অর রশিদ :ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শনী সাজানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি তানভির মান্নান, রিপোর্ট আসলামের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও কৃষাণীরা।
ফিতা কেটে অতিথিরা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো, স্মার্ট সেচ ব্যবস্থা, হাইব্রিড বীজ, জৈব সার উৎপাদন প্রযুক্তি, গৃহস্থালি পুষ্টিবাগান, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতিসহ নানান আধুনিক সুবিধা ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। কৃষকদের নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা ও কৃষক সমাবেশ।
অতিথিরা বলেন, কৃষি প্রযুক্তির উন্নয়ন ও সঠিক পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের সামগ্রিক কৃষি উন্নয়ন আরও গতিশীল হবে।
এই মেলাটি তিন দিন১২,১৩, ও ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি: পর্যন্ত চলবে।
দিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ইজারাদার কে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

পবিত্র রমজান উপলক্ষে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

সেরাজনগর এম.এ. পাইলট মডেল স্কুলে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা

রায়পুরায় মেঘনার ভাঙ্গন কবলিত ২৫ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

রায়পুরায় মারধরের ২৬ দিন পর বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় প্রতিবন্ধী ধর্ষন চেস্টার অভিযোগে গ্রেপ্তার এক

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৬ অনুষ্ঠিত