Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় দেশি-বিদেশি অস্ত্র গোলাবার সহ গ্রেফতার -৮

প্রতিবেদক
Harun Rashid
November 1, 2025 2:06 pm

মামুন অর রশিদ – স্টাফ রিপোর্টার :

নরসিংদী রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায়
র্যাব ১১ নারায়ণগঞ্জের একটি চৌকস অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ০১ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র গুলাবলসহ ০৮ জনের একটি সন্ত্রাসী দলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তৃতি কেন্দ্র করে প্রায় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল গত২৮ সেপ্টেম্বর ২৫ তারিখে নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়, ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়, এবং একজন আহত ২০ জুলাই ২০২৫ তারিখে নরসিংদী রায়পুরায় চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয়, এবং ২২ এপ্রিল ২০২৫ তারিখে নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোক বালিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুরবৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে, এই ঘটনাগুলো মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে ।
উল্লেখ্য যে নরসিংদী এলাকার বিভিন্ন দুর্ধর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে রায়পুরার চরাঞ্চলে আত্মগোপনে চলে যায়। যেহেতু রায়পুরা সায়দাবাদ এলাকাটি একটি চর অঞ্চল বেষ্টিত সেহেতু সন্ত্রাসীরা সেখানে অস্ত্র গুলা বারুদ মজুদ করে সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ।

এই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করতে গেলে প্রায় সময়ই সন্ত্রাসীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। রায়পুরা চরাঞ্চলটি সন্ত্রাসীদের একটি অভয়ারণ্য পরিণত হয়েছে।

এর ধারাবাহিকতায় র্যাব ১১ নারায়ণগঞ্জ এর একটি চৌকস অভিযান দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ০১ নভেম্বর ২০২৫ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি এক নলা বন্দুক, একটি দুই নালা বন্দুক, দুটি একটি পাইপ গান, তিনটি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গুলি সহ ০৮ জনের একটি সন্ত্রাসী দলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হল মোহাম্মদ শফিক মিয়া ৩২, মোহাম্মদ মোস্তফা ৩৮, জাহিদ হাসান১৭, আয়নাল ৩৮, মহিউদ্দিন হৃদয় ২২, মোহাম্মদ বাচ্চু মিয়া ৬২, কালু মিয়া ৬৯, মোহাম্মদ বাসেদ ৪০

র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রাম থেকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আটজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়েছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারক তরা জানান তারা বিভিন্ন গ্রুপকে অস্ত্র সরবরাহ বিক্রি করে থাকেন।
##

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীত বস্ত্র বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ফোরামের সভাপতির পুরস্কার গ্রহণ

পাওনা টাকা ফেরত চাইলে হত্যার উদ্দেশ্যে হামলা আহত ২

রায়পুরায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ শীষক কর্মশালা

রায়পুরা উপজেলা প্রশাসনের অভিযানে, ভালু সন্ত্রাসীদের গুলি

রায়পুরায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট,দুইজনের কারাদণ্ড

নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

রায়পুরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা