Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ১৫,৫০০ টাকা জরিমানা

প্রতিবেদক
Harun Rashid
July 17, 2025 2:28 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও রায়পুরা পুরান বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মাসুদুর রহমান রুবেল। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী বেঞ্চ মো:আমির হোসেন,রায়পুরা পুরান বাজার বনিক সমিতির সভাপতি মো: ফারুক মিয়া,রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রায়পুরা থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মাসুদুর রহমান রুবেল বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকেলে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি,ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে একটি হোটেল ও দুইটি দোকান মালিককে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী দুই ট্রাক্টর চালককে ১০,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে যানজট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
##

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে শপথ পাঠ করাচ্ছেন ডিসি স্যার।

নরসিংদী রায়পুরায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে 

তরুণীকে লাঞ্ছিত করা সেই নারী ৩ দিনের রিমান্ডে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন ও বিক্ষোভ

শহীদদের খুনের উপর প্রতিষ্টিত হয়েছে, অন্তর্বর্তী কালীন সরকার, এড: রুহুল কবির রিজভী

ইঞ্জি, আশরাফ উদ্দিন বকুলের সালাম নিন, ধানের শীষে ভোট দিন

নরসিংদী ৫ রায়পুরা থেকে মনোনয়ন জমা দেন ইঞ্জি:আশরাফ উদ্দিন

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদী রায়পুরায় ১০০ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক