Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতিবেদক
Harun Rashid
November 1, 2025 1:46 pm

মামুন অর রশিদ -স্টাফ রিপোর্টার :

রায়পুরায় উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়— এই প্রতিপাদ্য নিয় ১ নভেম্বর সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ, রায়পুরা, নরসিংদীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া,বিআরডিবির চেয়ারম্যান সবুজ মোল্লা,সাবেক সেনা কর্মকর্তা মেজর হাতেম রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ প্রমূখ।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভর সমাজ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত থেকে সমবায়ের উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ - সারাদেশ