Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরা পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবেদক
Harun Rashid
September 22, 2025 5:34 pm

 মো: জাকারিয়া -রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে রায়পুরার পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে পৌরসভা মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও বলেন, “পূজার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ থাকবে। পূজা কমিটির সদস্যরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করলে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।”

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের এসব উদ্যোগের প্রশংসা করেন এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় পৌরসভা সচিব মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দীপক দও, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি বাবু সবুজ নন্দী, সাধারণ সম্পাদক বিজয় পাল, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী সফিকুল্লাহ নীরু, পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রায়পুরা পৌরসভায় মোট (২২)টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শুরুর দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
###

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পরকীয়া প্রেমিকের নির্দেশে ১০ হাজার টাকা চুক্তিতে খুন হয় আব্দুর রহীম

পবিত্র রমজান উপলক্ষে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

শীতার্তদের পাশে দাঁড়ালেন রায়পুরা সাংবাদিক ফোরাম ও প্রশাসন

রায়পুরায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা ॥ অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা

নরসিংদী কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন, সফল হয়েছেন রায়পুরার ছেলে, শাহ আলম

রাধানগর ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

নরসিংদী রায়পুরায় জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

কেইক কেটে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়