Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

লাইসেন্স বহাল ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তির দাবিতে রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের সভা

প্রতিবেদক
Harun Rashid
January 12, 2026 12:57 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও. (ট্রেডিং অর্ডার) লাইসেন্স রক্ষার দাবিতে আলোচনা সভা করেছেন রায়পুরাখুচরা সার বিক্রেতাদের অ্যাসোসিয়েশন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন রায়পুরা উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন। সভায় শতাধিক খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতারা বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC)-এর নিয়ম মেনে ৩০ হাজার টাকা জামানত জমা দিলেও সঠিকভাবে ও নিয়মিত সার পাচ্ছেন না। এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ন্যায্যমূল্যে সার প্রাপ্তির পাশাপাশি খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও. লাইসেন্স বাতিল না করার দাবি জানান।
বক্তারা আরও জানান, এসব দাবির বিষয়ে উপজেলা কৃষি অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে অবহিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, সদস্য তায়েব উদ্দিন ও রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠন সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলায় বর্তমানে ১০১ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারী ডিলার রয়েছেন। খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারী লাইসেন্স ও টি.ও. লাইসেন্স বাতিল হলে তারা মারাত্মক বিপদের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন বিক্রেতারা।
এ বিষয়ে রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজ রহমান বলেন, “খুচরা সার বিক্রেতাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে সাক্ষাৎ করে তাদের কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে খুচরা সার ডিলার বাতিলের প্রস্তাব প্রত্যাহার এবং বিসিআইসি ডিলারের কাছ থেকে ন্যায্যমূল্যে সার প্রাপ্তির বিষয়টি উল্লেখযোগ্য। বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা

রায়পুরায় বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত

নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ – ২০২৭ সভাপতি -মাখন দাস সাধারণ সম্পাদক – আসাদুজ্জামান পলাশ

রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ মারা গেছে

ডি মারিয়ার সাথে নতুন চুক্তি PSG

নরসিংদী রায়পুরায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত

রায়পুরায় প্রতিবন্ধী ধর্ষন চেস্টার অভিযোগে গ্রেপ্তার এক

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল

আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান,সকলের দোয়া ভালবাসা ও সমর্থন আশা করছে

সাংবাদিকদের ন্যূনতম সম্মানটুকু করছেনা নির্বাচন কমিশন,সে চায় না সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে কাজ করুক, ফ্যাক্ট : অসৎ উদ্দেশ্য