Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী-৫ রায়পুরা আসনে ৯টি মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
Harun Rashid
January 3, 2026 5:20 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল অনুযায়ী আজ শনিবার (৩ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। অপরদিকে, ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র, দাখিলকৃত তথ্য ও জামানত যাচাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন: মোঃ আশরাফ উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), জামাল আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), মুহাম্মদ পনির হোসেন (স্বতন্ত্র), বদরুজ্জামান উজ্জ্বল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ তাজুল ইসলাম (খেলাফত মজলিশ), তাহমিনা আক্তার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), তৌফিকুর রহমান (স্বতন্ত্র), মেহেরুন্নেসা খাঁন হেনা (জাতীয় পার্টি – জাপা), সোলাইমান খন্দকার (স্বতন্ত্র)।
অন্যদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন: মোঃ গোলাপ মিয়া (স্বতন্ত্র) ও মোঃ মশিউর রহমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের মধ্যে যাদের কাগজপত্রে ত্রুটি-বিচ্যুতি বা শর্ত পূরণে ঘাটতি ছিল, তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় কর্মকর্তা, কর্মচারীদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি সভা

রায়পুরায় ইসলামিক ফাউন্ডেশনের দুই কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১০

নরসিংদি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তারগনের বিদায়ী সংবর্ধনা  ও বরণ অনুষ্ঠিত হয়েছে। 

শেষ তুলির আঁচড়ে দেবী দুর্গা

ন্যাশনাল লাইফ ইন্স:এর উজ্জ্বল নক্ষত্র, বাহার উদ্দিন মজুমদার, সংবর্ধিত, নরসিংদী জেলায়

রায়পুরা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

রায়পুরায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ অনুষ্ঠিত

রায়পুরায় সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

নরসিংদী রায়পুরায় ট্রেন-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত।