Wednesday , 17 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ জন, আহত ৫

প্রতিবেদক
Harun Rashid
July 17, 2024 4:42 am

ডেক্স রিপোর্ট

নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা ৩ টায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলো – রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। এঘটনায় আহত হয়েছেন – রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যাক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছে।

ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতের স্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশকয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হয়েছে।

এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নরসিংদী প্রেরণ করে পুলিশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা চরমধুয়া ইউনিয়নে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রফিক সরকার নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন

আপনারা শুধু ধানের শীষে ভোট দেন, রায়পুরার সকল উন্নয়নের দায়িত্ব আমার -ইঞ্জিনিয়ার আশরাফ

স্বামীর ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন সহধর্মিনী জান্নাতুল হক শাপলা

রায়পুরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি 

রায়পুরায় সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

নরসিংদি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তারগনের বিদায়ী সংবর্ধনা  ও বরণ অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদীতে রাইটস প্রোডাকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের উদ্যোগ ঈদ উপহার সামগ্রী বিতরণ