Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন ও বিক্ষুভ

প্রতিবেদক
Harun Rashid
August 9, 2025 12:25 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯আগস্ট) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও পরে রায়পুরা থানার মেইন গেইটের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। গাজীপুরের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে বলে তারা হুঁশিয়ারি দেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল(মৌন) উপজেলার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টাসক্লাবের উপদেষ্টা ফজলুল হক চৌধুরী খোকা, টিএইচ আজাদ, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তার, দপ্তর সম্পাদক খন্দকার শাহনেওয়াজ, রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ, রায়পুরার যুগান্তর প্রতিনিধি প্রণয় ভৌমিক, রায়পুর সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আল-আমিন, কোষাধক্ষ্য কাজী শাহাদাত হোসেন প্রেসক্লাবের কোষাধক্ষ্য বিনা আক্তার প্রমূখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা

রায়পুরা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

রায়পুরায় সুমন হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২ টি

সকল প্রাথমিক বিদ্যালয়  বন্ধ থাকবে ১৯ দিন

রায়পুরায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে 

রায়পুরায় বিখ্যাত বাদশাহভোগ মিষ্টি জিআই পণ্যের স্বীকৃতি পেতে প্রশাসনের উদ্যোগ

রায়পুরায জাতীয় তামাক মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন।

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। — ড. আবদুল মঈন খান