Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১০

প্রতিবেদক
Harun Rashid
December 8, 2025 12:40 pm

  • ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার ইউনিয়নে দড়িগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সং*ঘ*র্ষে গু-লি-বিদ্ধ হয়ে একজন নি-হত হয়েছেন। আজ ৮ ডিসেম্বর সকালে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলো মিয়া গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত, আজ সকালে বাজারে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাইলে রক্তক্ষয়ি সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে মামুন মিয়া (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়, তখন আহত মামুন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, মৃত মামুন মিয়া দড়িগাঁও গ্রামের আওয়াল মিয়ার ছেলে । সংঘর্ষে আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগতেছে।
সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান বড় ধরনের সহিংসতা ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের করা হয়েছে।
এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন জানিয়েছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মেডিকেলের ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা

শারদীয় দূর্গোৎসব সুষ্ট,সুন্দর ও নির্বিগ্নে উযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় অসকস এর বিজয় দিবস উদযাপন

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা

রায়পুরায় আধিপত্য বিস্তারে হাতের কব্জি কেটে ফেললেন প্রতিপক্ষ

রায়পুরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি 

রায়পুরায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

হেরে গেলো বাংলাদেশ

তিতুমীর কলেজস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক তাইজুল, সদস্য সচিব জুয়েল

রায়পুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ