Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় কম্বিং অপারেশন: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদক
Harun Rashid
January 7, 2026 6:17 pm

হারুন অর  রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযানে সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জালাল ও ইকবালকে পাড়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কম্বিং অপারেশনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষসহ আর্মি, পুলিশ সহ যৌথবাহিনীর একাধিক টিম।
প্রশাসন সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত কম্বিং অপারেশন পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রায়পুরায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তারগনের বিদায়ী সংবর্ধনা  ও বরণ অনুষ্ঠিত হয়েছে। 

কেইক কেটে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়

লাইসেন্স বহাল ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তির দাবিতে রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের সভা

নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার,আব্দুল্লাহ আল ফারুক

রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আলআমিন এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে

বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস ২০২৪ পালিত

নরসিংদীতে রাইটস প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের উদ্যোগ ঈদ উপহার সামগ্রী বিতরণ

রায়পুরায় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিতুমীর কলেজস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক তাইজুল, সদস্য সচিব জুয়েল