Friday , 8 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিয়েছে দেশ বিদেশের ৭শ দৌড়বিদ

প্রতিবেদক
Harun Rashid
November 8, 2024 6:15 pm

 

ডেক্স রিপোর্ট

বাংলাদেশ সহ ৭টি দেশের ৭শ দৌড়বিদদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা ম্যারাথন-২০২৪’। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথভাবে আয়োজিত ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

তিনটি ক্যাটাগরিতে বিভক্ত ম্যারথন দৌড় প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ দৌড়বিদরা। ৪২কি.মি. ফুল ম্যারাথন, ২১কি.মি হাফ ম্যারাথন ও ১০ কি.মি. মিনি ম্যারাথনে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দৌড়বিদরা দৌড়ে অংশ নেয়।

দৌড়ে অংশ নেন ওয়াটসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নরসিংদী পাঁচ রায়পুরা উপজেলা থেকে বিএনপি’র সম্ভাব্য  মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, তিনি বলেন একজন রানার হিসেবে এটাই আমার প্রথম ম্যারাথনে অংশগ্রহন। ট্রেডমিলে দৌড়ানো আর রাস্তায় দৌড়ানো এক নয়। রাস্তায় দৌড়াতে হলে অনেক প্রেসার তৈরী হয়। ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড়াতে হবে। মানুষের শরীরটাকে ঔষুধের ডাস্টবিন তৈরী না করে অন্তত এক ঘন্টা করে প্রতিদিন হাটা উচিত আগামী বছর ২১ রান করার ইচ্ছা পোষণ করেন।

আয়োজকরা বলছেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম বলেও মনে করেন অনেকে।

ম্যারাথন দৌড়কে ঘীরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছিলো নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রায়পুরা উপজেলা প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য ছাড়াও কাজ করেছে শতাধিক ভলান্টিয়ার। দৌড়বিদদের সেবায় নিয়োজিত ছিলো একটি অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, ফিজিওথেরাপী টিম, সহ ফায়ার সার্ভিস সদস্যরা।

ম্যারাথন দৌড় শেষে বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মাঠে প্রত্যেক ফিনিশার দৌড়বিদদের সম্মাননা স্মারক ম্যাডেল পড়ানো হয়। এবং তিনটি ক্যাটাগরীতে বিজয়ীদের পুরষ্কার হিসেবে প্রাইজ মানি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, ওয়াটসন গ্রুপের পরিচালক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদী বাংলা গ্রুপের পরিচালক মঞ্জুর এলাহী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা রানার্স কমিউনিটি রেস ডিরেক্টর সবুজ শিকদার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় রেললাইন থেকে কিশোরের মরদেহ উদ্ধার,

কাজে ধীরগতি বাড়াচ্ছে ভোগান্তি

অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড, ১লক্ষ টাকা জরিমান 

নরসিংদীতে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী ভাঙ্গনে দেড় কিলোমিটার এলাকা দেড়শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন ও শত শত কোটি টাকার মালামাল সম্পদ বিনষ্ট বেড়ীবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন

রায়পুরা কান্দাপাড়ায় একদিনে চাচা ও ভাতিজার আকস্মিক মিত্যু

রায়পুরা প্রশাসনের অভিযানে, ভালো সন্ত্রাসীদের গুলি

সাংবাদিক অনুর মুক্তির দাবীতে রায়পুরায় মানববন্ধন কর্মসূচী পালিত

নরসিংদী ৫ রায়পুরা থেকে মনোনয়ন জমা দেন ইঞ্জি:আশরাফ উদ্দিন

মাজারের ২৭ লক্ষ টাকা চেয়ারম্যানের পকেটে