Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

তারুণ্যের উৎসব শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও উৎসব -ইউএনও মাসুদ রানা

প্রতিবেদক
Harun Rashid
July 15, 2025 3:17 pm

হারুন অর রশিদ – নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। উৎসবের অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার অন্তর্ভুক্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভুইয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবক, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তারুণ্যের উৎসব শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও উৎসব। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৫০০টিরও বেশি চারা রোপণ করা হয়।উৎসবমুখর পরিবেশে শিশুদের হাতে হাতে গাছ লাগানো ও তা রক্ষার অঙ্গীকার ছিল বিশেষ আকর্ষণ। উল্লেখ্য, আগামী বছরব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ড্রেজার বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরায় গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাউৎসব সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি

শহীদ জুনায়েদ এর স্ত্রী সন্তানকে আজীবন ভরণ পোষন এর দায়িত্ব নিলেন- জাহাঙ্গীর আলম বাদল

রায়পুরা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করলেন নির্বাচন কমিশনার

রায়পুরায় চাচার হাতে আপন দুই-ভাতিজা খুন

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি: আশরাফ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্টিত

রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আলআমিন এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন ও বিক্ষুভ