Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় চাচার হাতে আপন দুই-ভাতিজা খুন

প্রতিবেদক
Harun Rashid
November 1, 2025 1:59 pm

হারুন অর রশিদ -ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আরজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করে। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ চারজনকে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

রায়পুরা পৌরসভায় ১৯ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা

ইঞ্জি, আশরাফ উদ্দিন বকুলের সালাম নিন, ধানের শীষে ভোট দিন

সেরাজনগর এম.এ. পাইলট মডেল স্কুলে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রায়পুরায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা ॥ অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস ২০২৪ পালিত

নরসিংদী রায়পুরায় ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠি

রায়পুরায় সিআইজি কংগ্রেস অনুষ্টিত

রায়পুরায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার