Sunday , 3 July 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদীর রায়পুরায় এতিমখানার শিক্ষা ভবনের ৩য় তলার উদ্বোধন ও ৪র্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন

প্রতিবেদক
Harun Rashid
July 3, 2022 4:50 am

হারুন আর রশিদ ( স্টাফ রিপোর্টার)
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা হাফিজিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানার শিক্ষা ভবন-২ এর তৃতীয় তলার শুভ উদ্বোধন, চতুর্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ জুলাই) জুম্মা নামাজের আগে রায়পুরা হাফিজিয়া দারুল উলূম মাদরাসার নতুন ভবনে উক্ত মাদরাসার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম ইউনূস আলী বিদ্যানীকেতনের প্রতিষ্ঠাতা, মাদরাসাটির উপদেষ্টা ও ব্রাজিল যুবলীগের সভাপতি হাজী ইকবাল হোসেন।
অন্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.ইউনূস আলী ভুইয়া, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহেদ আলী ভুট্টু, ভৈরব যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, ভৈরব চেম্বার অভ কমার্স সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভৈরব থানা যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু, ভৈরব যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো: দীন ইসলাম, ভৈরব থানা ছাত্রলীগ নেতা আবুল বাশার, মরহুম ইউনূস আলী বিদ্যানীকেতনের সভাপতি হাজী গিয়াস উদ্দিন, রায়পুরা বাজার কমিটির সভাপতি ফারুক মিয়া, রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ধনু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একসময় আমি দুই টাকার জন্য বাজার থেকে চা খেতে পারতাম না, পঞ্চাশ টাকার জন্য চাউল আনতে পারতাম না কিন্তু এখন আল্লাহর রহমতে ও বাবা-মা’র দোয়ায় আমি এখন সমাজের সকল উন্নয়নমূলক কাজে আমার সাধ্যনুযায়ী সহযোগীতা করি। ভবিষ্যতে জন্মভূমি রায়পুরা নিয়ে আমার আরোও পরিকল্পনা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সমাজ পরিবর্তনের জন্য এবং উন্নয়ন মুলক কর্মকাÐের জন্য সহযোগীতা করতে পারি। শেষে তিনি তার মৃত বাবা মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এছাড়াও তিনি মাদরাসার চতুর্থ তলার ভবন নির্মান করে দেওয়ার আশ^াস দেন।
পরিশেষে সকলে দোয়া শেষে এতিমখানা ও মাদরাসার ছাত্রদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা সিলেট মহাসড়কের ডান পাশে সওজ এর ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর শীষর্ক স্থাপনাটি অপসারণ স্থানান্তরের ক্ষতিপূরনের অর্থ, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদকে চেক হস্তান্তর করেন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে সার্ক জার্নালিস্ট ফোরাম প্রেসিডেন্ট রাজু লামার অংশগ্রহণ

নরসিংদী ৫ রায়পুরায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনীত প্রার্থী – ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)

রায়পুরায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ – ২০২৭ সহ-সভাপতি -কাজী আনোয়ার কামাল  প্রকাশক ও সম্পাদক দৈনিক গ্রামীণ দর্পণ 

তরুণীকে লাঞ্ছিত করা সেই নারী ৩ দিনের রিমান্ডে

কেইক কেটে এক যুগ পূর্তি পালন করেন স্বাধীন বাংলা সঞ্চয় ও ঋণদান সমিতি

রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ

স্বামীর ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন সহধর্মিনী জান্নাতুল হক শাপলা