রায়পুরা থেকে -হারুন অর রশিদ
নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ ইং তারিখে শুভ উদ্বোধন হয়েছে নরসিংদী কমিউটার ট্রেন। এই কমিউটার ট্রেন পাওয়ার জন্য যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন রায়পুরার কৃতি সন্তান মোঃ শাহ আলম মিয়া।তিনি ঢাকাস্থ নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক। দীর্ঘ কয়েক বছর ধরে নরসিংদী কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিভিন্ন সিন্ডিকেটের কারণে তিনি বারবার সফলতার দ্বারপ্রান্তে গিয়েও সফল হতে পারেননি। একবার উদ্বোধনের সময় নির্ধারণ করেও থেমে যেতে হয়েছিল তাকে, অবহেলার পাত্র হয়েছিল অনেক মানুষের কাছে। তবুও তিনি হাল ছাড়েননি, জোকের মত লেগে থেকে চেষ্টা চালিয়ে গেছেন। নরসিংদী থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার ধারে ধারে ঘুরেছেন তিনি,এই ট্রেন চালু করার জন্য বিভিন্ন সময় মানববন্ধন করেছেন তিনি এবং অনেক সময় পুলিশের কাছে বাধার সম্মুখীন হয়েছিলেন, এবং বিভিন্ন অফিসে স্মারকলিপি প্রদান করেছেন। অনেক ষড়যন্ত্রের ভিতর দিয়ে ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে সফল হয়েছেন রায়পুরার কৃতি সন্তান মোঃ শাহ আলম মিয়া। এমপি মন্ত্রীর না হয়ে যে মানুষের জন্য কিছু একটা করা যায় মোঃ শাহ আলম মিয়া ট্রেনের শুভ উদ্বোধন করে দেখিয়ে দিয়েছেন। ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবসে ঢাকা থেকে শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা সমিতির ঢাকার পক্ষ থেকে মাননীয় রেল উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান, উপস্থিত ছিলেন রেলের মাননীয় সচিব, ডিজি মহোদয় সহ সকল উর্ধতন কর্মকর্তা সহ রেলের সকল কর্মকর্তাগণ। পরে রেল উপদেষ্টা মহোদয়কে ঢাকাস্থ নরসিংদী জেলা সমিতির ও নরসিংদী বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ ট্রেন উদ্বোধন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের জন্য নরসিংদীবাসী চির কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি নরসিংদী জেলার সমিতির ঢাকার সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ওঅভিনন্দন।


















