Tuesday , 24 October 2023 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী রায়পুরায় শিক্ষক সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবেদক
Harun Rashid
October 24, 2023 7:08 am

 

ষ্টাফরিপোর্টার কবিতা আক্তার:

শনিবার (২১ অক্টোবর) রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে আয়োজিত রায়পুরার সার্বিক শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডাক টেলি যোগাযোগমন্ত্রী নরসিংদী ৫ আসনের এম পি  রাজিউদ্দিন আহম্মেদ  রাজু বলেন ৫০ বছরের রাজনীতির জীবনে আমি আমার নিজের জন্য কিছু করিনি। সারাটা জীবন আমি রায়পুরার মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। রায়পুরার চরাঞ্চলে বিদ্যুৎ নিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। ২০০১ এ বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিলো এরপর আমরা ক্ষমতায় আসার পর ইচ্ছে করলে তা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। মির্জা ফখরুলরা ২০০১ এ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করতে দেয়নি। তারা শত শত কিশোরীদের ধর্ষণ ও হত্যা করেছে। সেই মির্জা ফখরুলের মুখে শুনা যাচ্ছে পূজাতে গন্ডগোল হতে পারে। অর্থাৎ তারাই গন্ডগোল করবে।

তিনি আরোও বলেন, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫টি কলেজ ভবন নির্মাণ ও ৮টি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এছাড়াও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মান করা হয়েছে ২১টি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি রাজু বলেন, আগামী পরিক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেইল করে তাহলে ওই বিষয়ের শিক্ষকের এমপিও বাতিল করা হবে। কোনো স্কুল থেকে যদি শতভাগ পাশ না আসে তাহলে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সোহাগ হোসেন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ রায়পুরা উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষীকাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, যুবদলের উদ্যোগে, দোয়া ও মিলাদ মাহফিল

রায়পুরায জাতীয় তামাক মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন।

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের বিশাল জনসভা

রায়পুরায় অগ্রণী ব্যাংক পিএলসির ৯৭৫ তম শাখার শুভ উদ্বোধন

রায়পুরায় সাবেক ইউপি সদস্যের উপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে  সংবাদ  সম্মেলন

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন

নরসিংদীর রায়পুরায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় আ.লীগনেতা কাওছার।

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন সহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল

নরসিংদী-৫ রায়পুরা আসনে ৯টি মনোনয়ন বৈধ ঘোষণা

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া