ডেক্স রিপোর্ট :
গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তানোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন, হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন মেনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন
এর আগে গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে।

















