- ডেক্স রিপোর্ট :
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার ইউনিয়নে দড়িগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সং*ঘ*র্ষে গু-লি-বিদ্ধ হয়ে একজন নি-হত হয়েছেন। আজ ৮ ডিসেম্বর সকালে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলো মিয়া গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত, আজ সকালে বাজারে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাইলে রক্তক্ষয়ি সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে মামুন মিয়া (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়, তখন আহত মামুন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, মৃত মামুন মিয়া দড়িগাঁও গ্রামের আওয়াল মিয়ার ছেলে । সংঘর্ষে আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগতেছে।
সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান বড় ধরনের সহিংসতা ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের করা হয়েছে।
এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন জানিয়েছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

















