রায়পুরায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কবিতা আক্তার -রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ২১ মে বৃহস্পতি বার দিনব্যাপী উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী মনি আক্তার ও গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্হানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। গ্রামীন জনগনের কাছে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়ানো এবং তাদেরকে বিচারিক সেবা নিতে উৎসাহিত করতে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো :মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রায়পুরা থানার এস. আই আব্দুআল্লাহ্ আল মামুন। প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, বেসরকারী সংস্হারসমূহের সুবিধাভোগী এবং অংশীদারদের মধ্যে গ্রাম আদালত সম্পর্কের তথ্য প্রদানে কার্যকর ভুমিকা পালনে অংশগ্রহণ করেন বেসরকারী সংস্হা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (এমভি) মোস্তাফিজুর রহমান, আশার সিনিয়র শাখা ব্যবস্থাপক নারায়ণ বনিক, পাপড়ী র কর্মসূচি সংগঠক মোঃ জালালউদ্দীন,টিএমএসএস এর শাখা ব্যবস্থাপক রবিউল আলম, ভার্ক এর উপজেলা সমন্বয়কারী বিজয় কেরকেটা,সাজেদা ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক বিপুল তালুকদার, জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ সুজন, বীজের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিদওয়ান, পিডিএসের নির্বাহী ডিরেক্টর মোঃ তাজুল ইসলাম প্রমোখ।
##
Leave a Reply
ব্রেকিং নিউজ রায়পুরা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। সূত্র রায়পুরা থানা




