Wednesday , 1 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ম্যারাথনের প্রস্তুতি সম্পূর্ণ, অংশগ্রহন করবেন ৭শতাধিক দৌড়বিদ

প্রতিবেদক
Harun Rashid
October 1, 2025 2:08 pm

মামুন অর রশিদ -স্টাফ রিপোর্টার :

‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৭শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিবেন।

আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুক সিকদার ম্যারাথনের আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ এই প্রচেষ্টা। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রায়পুরা ম্যারাথনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন রায়পুরার তিনটি সাংবাদিক সংগঠন, এর মধ্যে রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, উপজেলা রিপোর্টার্স ক্লাব। এবার আয়োজনে অংশ নিচ্ছে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে অংশ গ্রহন করবে।

ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা পর্যন্ত দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ প্রস্তুত করা হবে। এতে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন ২ অক্টোবর সন্ধ্যায় ম্যারাথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান

নরসিংদি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তারগনের বিদায়ী সংবর্ধনা  ও বরণ অনুষ্ঠিত হয়েছে। 

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল কাজ ইউএনও-মাসুদ রানা

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় চাচার হাতে আপন দুই-ভাতিজা খুন

ঢাকা সিলেট মহাসড়কের ডান পাশে সওজ এর ভূমিতে অবস্থিত, বীরশ্রেষ্ঠ মতিউর নগর শীষর্ক স্থাপনাটি অপসারণ /স্থানান্তরের ক্ষতিপূরনের অর্থ, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদকে চেক হস্তান্তর করেন

নরসিংদী রায়পুরায় শিক্ষক সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল