Sunday , 24 September 2023 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড. সামছু হকের গণসংযোগ ও মতবিনিময়

প্রতিবেদক
Harun Rashid
September 24, 2023 10:10 am

 

কবিতা আক্তার,স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে নরসিংদী-৫ রায়পুরা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ সামছুল হক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার পাড়াতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও বিকেলে পাড়াতলী বাজারে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

পাড়াতলী ইউনিয়ন আ’লীগ নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ সামছুল হক।
পাড়াতলী বাজারে গণসংযোগ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মির্জাপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাদেক মিয়া।

এসময় আরো বক্তব্য রাখেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের মেম্বার মনির হোসেন, চাঁনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন, আ’লীগ নেতা আঃ আজিজ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আওয়ামীলীগ প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আগে চরাঞ্চলে কোন পাকা রাস্তা ছিলো না, আ’লীগ সরকার ক্ষমতায় এসে ব্রিজ ও রাস্তা নির্মাণ করেছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, উড়ালসেতু সহ নানামুখী উন্নয়ন করেছে।’ এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহবান জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের অফিস সময়ে সরকারি চিকিৎসক চেম্বারে রোগী দেখলে নিবন্ধন বাতিল, স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরায় ইন্স্যুরেন্স কর্মকর্তার গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রায়পুরায় কম্বিং অপারেশন: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রায়পুরায় শান্তিপুর্ন মানববন্ধন অনুষ্ঠিত

রায়পুরায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৩ মাসের কারাদন্ড

রায়পুরায় সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার আটক করেছে গ্রামবাসী

নরসিংদী রায়পুরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

রায়পুরা কান্দাপাড়ায় উপজেলা মহিলা দলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও নারী সমাবেশ

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স

রায়পুরায় সুমন হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন