Tuesday , 20 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

জেল পলাতক কুখ্যাত সন্ত্রাসী আহমেদুল কবির অপু দুর্বৃত্তের হাতে নিহত

প্রতিবেদক
Harun Rashid
January 20, 2026 4:58 pm

 

হারুন অর রশিদ – নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আসামী আহমেদুল কবির অপু (৪৫)কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে । তিনি মরজাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। আজ সকালে স্থানীয়রা মরজাল হাইস্কুলের পেছনে ছমিলের পাশে আহমেদুল কবির অপুর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অপু একজন চিহ্নিত ও ভয়ঙ্কর সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, মাদক কারবার ও স্থানীয় অরাজকতার অভিযোগও রয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এর পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছেপুলিশ আরও জানায়, জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার ভাঙচুরের ঘটনার দিন অপু পালিয়ে যান। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক অবস্থায় থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয় বাসিন্দারা তার উপস্থিতি নিয়ে একাধিকবার পুলিশকে সতর্ক করেছিলেন।এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে বিশেষ তদন্ত টিম গঠন করেছে।

##

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীর রায়পুরায় এতিমখানার শিক্ষা ভবনের ৩য় তলার উদ্বোধন ও ৪র্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন

শারদীয় দূর্গোৎসব সুষ্ট,সুন্দর ও নির্বিগ্নে উযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

পরকীয়া প্রেমিকের নির্দেশে ১০ হাজার টাকা চুক্তিতে খুন হয় আব্দুর রহীম

নরসিংদী রায়পুরায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা

ভেঙ্গে গেলো রোনালদোর পৌনে ১৬ কোটি টাকার গাড়ি

অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড, ১লক্ষ টাকা জরিমান 

নরসিংদী রায়পুরায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

সাবেগ পৌর ছাত্রদল নেতার মা এর কবর জিয়ারত করলেন বি এন পি নেতা এম এন জামান

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া গ্রেফতার