Friday , 21 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় সংঘর্ষ, নিহত ২,

প্রতিবেদক
Harun Rashid
March 21, 2025 10:16 am

 ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। আজ যখন তারা বাড়িতে ফিরছিল, তখন সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষে দুইজন নিহত হয়েছেন।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা পৌরসভা ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাই মিলাদ ও দোয়া মাহফিল

রায়পুরা মরহুম ইউনুছ আলী বিদ্যানিকেতন সরকারী করনের দাবীতে মানববন্ধন

স্বামীর ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন সহধর্মিনী জান্নাতুল হক শাপলা

রায়পুরায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ অনুষ্ঠিত

কাজে ধীরগতি বাড়াচ্ছে ভোগান্তি

নরসিংদী কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন, সফল হয়েছেন রায়পুরার ছেলে, শাহ আল

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া গ্রেফতার 

রায়পুরায় মারধরের ২৬ দিন পর বৃদ্ধের মৃত্যু

রায়পুরা চরমধুয়া ইউনিয়নে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রফিক সরকার নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা