Monday , 28 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতির সাথে রায়পুরা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
Harun Rashid
April 28, 2025 4:52 pm

মো: হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন এর সাথে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সেমবার (২৮এপ্রিল) বিকালে ঢাকায় সভাপতির নিজস্ব বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তরুণদের ভূমিকা অপরিসীম। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উজ্জীবিত মনোভাব আমাকে আশান্বিত করেছে।”

সভায় রায়পুরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য ও প্রয়াত এমপি মাইন উদ্দিন ভুইয়ার সুযোগ্য সন্তান মো. রফিকুল আমিন ভুইয়া রুহেল উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ অভিযান এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সবাই দলীয় ঐক্য ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

রায়পুরায় ইন্স্যুরেন্স কর্মকর্তার গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রায়পুরায় সাবেক ছাত্রদলের উপর হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলনে

নরসিংদী রায়পুরায় জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদী ৫ রায়পুরায় মনোনয়ন জমা দিলেন ইঞ্জি: আশরাফ উদ্দিন 

রায়পুরায় ম্যারাথনের প্রস্তুতি সম্পূর্ণ, অংশগ্রহন করবেন ৭শতাধিক দৌড়বিদ

নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২ টি

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের ৬৬টি ঝুঁকিপূর্ণ

বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাজারের ২৭ লক্ষ টাকা চেয়ারম্যানের পকেটে