Thursday , 10 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Harun Rashid
July 10, 2025 2:20 pm

হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও রায়পুরা পুরান বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন রাপুরা পৌর নির্বাহী কর্মকর্তা মো: মনিরুল ইসলামপৌর প্রকৌশলী মোহাম্মদ রুবেল সরকার, পৌরকর আদায় করে মোঃ রোকন উদ্দিন বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট ল্যান্ড লিমিটেড এনজিও চেয়ারম্যান সাইদুল ইসলাম ও আনসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে ৯টি দোকান মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে যানজট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী রায়পুরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, ইকবাল হোসেন শ্যামল

রায়পুরায় শান্তিপুর্ন মানববন্ধন অনুষ্ঠিত

রায়পুরায় সিআইজি কংগ্রেস অনুষ্টিত

রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আলআমিন এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় অসকস এর বিজয় দিবস উদযাপন

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

রায়পুরায় পুলিশের অভিযানে ১’শ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

রায়পুরায় ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান

রায়পুরায় এলপিজি গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের সভা