Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

আপনারা শুধু ধানের শীষে ভোট দেন, রায়পুরার সকল উন্নয়নের দায়িত্ব আমার -ইঞ্জিনিয়ার আশরাফ

প্রতিবেদক
Harun Rashid
November 10, 2025 9:40 am

ডেক্স রিপোর্ট :

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জনসমক্ষে এক আবেগঘন শপথ গ্রহণ করে বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের সন্তান হিসেবে আমার জীবনের সমস্ত রক্তের বিনিময়ে হলেও রায়পুরার উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সততা।” আরও বলেন, “আমার পাশের কবরস্থানে আমার পূর্বপুরুষরা শায়িত আছেন। তাঁদের ও এলাকার সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শপথ করছি- আমি ইসলামের বিরুদ্ধে কখনোই কথা বলবো না। আমি রায়পুরাকে নিয়ে স্বপ্ন দেখি- নারী উন্নয়ন, যুব উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, পর্যটন ও শিল্পায়নের।”

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা শুধু ধানের শীষে ভোট দিন, বাকি দায়িত্ব আমার ইনশাআল্লাহ।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার নুরপুর ঈদগাহ মাঠে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাবেক সভাপতি ফজলুর রহমান, এম. এন. জামান,কেন্দ্রীয় তাঁতি  দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ মঞ্জুর  জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,সদস্য সচিব নুর আহমদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জল হোসেন,সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে পলাশতলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ ঢাক-ঢোল বাজিয়ে, ধানের শীষের স্লোগান দিতে দিতে সভাস্থলে যোগ দেন। সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় প্রতিবন্ধী ধর্ষন চেস্টার অভিযোগে গ্রেপ্তার এক

রায়পুরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড. সামছুল হকের গণসংযোগ ও মতবিনিময়

নরসিংদী রায়পুরায় জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

রায়পুরায় এলপিজি গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের সভা

রায়পুরায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট,দুইজনের কারাদণ্ড

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

রায়পুরায় রেললাইন থেকে কিশোরের মরদেহ উদ্ধার,

শেষ তুলির আঁচড়ে দেবী দুর্গা

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন