হারুন অর রশিদ – ডেক্স রিপোর্ট :
নরসিংদী রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় অসকস এর বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছেন, সকালে শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ, র্যালি ও আলোচনা সভা করেন।
মঙ্গলবার সকাল ১১ঘটিকায় রায়পুরা ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ( অসকস) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম বাবু।
সাধারণ সম্পাদক জামান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোঃ হানিফ মিয়া, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান মানিক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, আকমল আলম খান সহ সংগঠনের সকল ইউনিয়ন কমিটর সদস্যগণ। সংগঠনের সকল সদস্যরা মিলে সকাল ১০ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন।পরে রায়পুরা ট্রেড সেন্টার তৃতীয় তলায় আলোচনা সভা করেন। এ সময় অসকস এর উপদেষ্টা আসাদুজ্জামান মানিক বলেন এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন যেখানে কোন বৈষম্য নেই ।সকলের সমান অধিকার থাকবে।আরো বলেন এবছর যারা অবসর নিয়েছে তাদেরকেও এ সংগঠনের আওতায় আনতে হবে। সংগঠন হচ্ছে একটি বন্ধন যেখানে সকলের সুখ দুখ শেয়ার করা যায় একে অন্যের বিপদে আপদে এগিয়ে আসা যায় এবং যারা নতুন সদস্য হবেন তাদের সংগঠনের ভর্তি হওয়ার ক্ষেত্রে সকল খরচ সংগঠনের সদস্য ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হানিফ মিয়া ব্যক্তিগতভাবে বহন করবে।পরে সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


















