Saturday , 29 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদীতে রায়পুরায় সড়ক সংস্কারের দাবিতে, আগুন ধরিয়ে মানববন্ধন

প্রতিবেদক
Harun Rashid
March 29, 2025 6:01 pm

রায়পুরা (নরসিংদীর) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় পরিবেশ দূষণ, জনদুর্ভোগ, স্বাস্থ্যঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েক শত মানুষ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলমসহ কয়েকজন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারণে এই সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। এর ফলে আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয় ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা নেয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
বক্তারা আরও বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু না হলে সড়কে যান চলাচল স্থায়ীভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন। এছাড়াও মানববন্ধন শেষ হওয়ার পর থেকে এই সড়কে যেন কোনো বালুবাহী যানবাহন চলাচল না করে সেজন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানান।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে এলে রায়পুরা থানার ওসি বিক্ষুব্ধ জনতার সামনেই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ।
ওসি জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সড়কের সংস্কারকাজ শুরু হবে। আজকের পর এই রোডে কোনো বালুবাহী ট্রাক চলাচল করলে থানায় নিয়ে আসা হবে।
এদিক গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তায় ইছারমাথায় চললেই সিজ করে ডাম্পিংয়ে দেবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জনদুর্ভোগ লাঘবে জনগণের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টে অলিপুরা চ্যাম্পিয়ন

রায়পুরায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে 

তরুণীকে লাঞ্ছিত করা সেই নারী ৩ দিনের রিমান্ডে

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৭

নরসিংদীর রায়পুরায় এতিমখানার শিক্ষা ভবনের ৩য় তলার উদ্বোধন ও ৪র্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন

সাবেগ পৌর ছাত্রদল নেতার মা এর কবর জিয়ারত করলেন বি এন পি নেতা এম এন জামান

রায়পুরা সাংবাদিক ফোরামের সদস্যদের পারিবারিক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের বিশাল জনসভা

রায়পুরায় পুলিশের অভিযানে ১’শ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

রায়পুরায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ