মামুন অর রশিদ -স্টাফ রিপোর্টার :
নরসিংদী রায়পুরা উপজেলায় সদ্য যোগদানকৃত মান্যবর জেলা প্রশাসকের ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেন এর সাথে উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি ও মত বিনিময় সভা করা হয়।১৬ অক্টোবর বিকালে উপজেলা কনফারেন্স রুমে পরিচিতি সবারই অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভার সভাপতিত্ব করেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো:আনোয়ার হোসাইন তিনি বলেন আমরা সকলে যদি দেশকে ভালবাসি তাহলে যার যার দায়িত্ববোধ থেকে সকলে মিলে একসাথে কাজ করিলে দেশের যেকোনো কাজ করা সম্ভব এবং নরসিংদী জেলার সকল উপজেলা গুলোতে আইনশৃঙ্খলা মিটিং এ আমি উপস্থিত থেকে সকলের কথা শোনে সবাইকে সাথে নিয়ে ভালো কাজ করে নরসিংদী জেলাকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে ঘরে তুলতে চান। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ভূমি, মুনমুন পাল,রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুর,রায়পুরা টি এস খান মোহাম্মদ নুরুদ্দিন সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি তৌফিকুল হক, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
















