রায়পুরায় কলেজ শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি কর্মশালা সম্পূর্ণ
কবিতা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় কলেজ শিক্ষার্থীদের জন্য ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং সাইবার সিকিউরিটি’ বিষয়ক ১৭ মে থেকে২১ মে পর্যন্ত ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। রায়পুরা সরকারি কলেজের ২০ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালা অংশগ্রহণ করেন,
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আইসিটি কর্মকর্তা তুষার ভট্টাচার্য, শিবপুর উপজেলা আইসিটি কর্মকর্তা মহিবুর রহমান খান, ন্যাশনাল ফাইবার সিকিউরিটি এজেন্সির নাঈম খান শুভ, ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা আইসিটি অফিস ও ন্যাশনাল ফাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ মাসুদ রানা বলেন, “বর্তমান বিশ্ব বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। শিক্ষার্থীদের এই আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।”
তিনি আরও বলেন, “আমাদের তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষায় ও প্রযুক্তিতে দীক্ষিত হয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হবে—আজকের দিনে এটাই আমাদের মূল প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
##






