হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনের ও উপজেলা পৌরসভার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
(০৩জুলাই) বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মী সম্মেলন ও উপজেলা, পৌরসভা নবঘটিত কমিটি গঠন করা হয়েছে ।
রায়পুরা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ এরশাদুল্লাহ এবং এইচ এম ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেন। এবং পৌরসভা সভাপতি হাজী মো: মোবারক হোসেন ও মুফতি রাকিব মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেন নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামা দল ,
নরসিংদী জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুজ্জামান মোল্লার সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলন ও নবগঠিত কমিটির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক, মাওলানা রবিউল আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নোমান আহমেদ, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি কাজী আলতাব হোসেন,এছাড়াও রায়পুরা জেলা, উপজেলা ও পৌরসভার জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মো এরশাদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সহ-সভাপতি মাওলানা কাজী হাবিবুর রহমান, সহসভাপতি কারি মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ভেন্ডার, যুগ্ম সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম জহির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সোহরাওয়ার্দী,
রায়পুরা পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদ মিয়া, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সহসভাপতি মোঃ জুলাস মিয়া, সাধারণ সম্পাদক মুফতি রাকিব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন টুটুল, যুগ্ম সম্পাদক মোঃ কাইয়ুম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো জয়নাল আবেদীন, সহ -সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সদস্য মো :বোরহান উদ্দিন, মো ধন মিয়া, মো: তারেক মিয়া, মোঃ মোতালিব মিয়া, মোঃ মোগল মিয়া
##

















