Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড, ১লক্ষ টাকা জরিমান 

প্রতিবেদক
Harun Rashid
December 1, 2025 3:30 pm

ডেক্স রিপোর্ট :

নরসিংদীর রায়পুরায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৯ জনকে আটকের পর তিন দিন করে কারাদণ্ড এবং এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে ৯ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন, সফল হয়েছেন রায়পুরার ছেলে, শাহ আল

রায়পুরা চরআড়ালিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেডিকেলের ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন

রায়পুরায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস এর খুচরা মূল্য ১৩০৬ টাকা

রায়পুরায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে হামলা ভাঙ্গচুর ও লুটপাট

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়পুরায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে