শিরোনাম :
রায়পুরায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০০ দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০০টি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে রায়পুরা উপজেলার হলরুমে অনুষ্ঠিত এ সহায়তা বিতরণ কার্যক্রমে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
নরসিংদী ৫ ( রায়পুরা ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এর তত্ত্বাবধানে এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা-এর ব্যবস্থাপনায় এ সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুনশি, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক কাজী আসাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফাজ উদ্দিন মিঠু সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রায়পুরায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০০ দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান
বিস্তারিত জানতে স্ক্যান করুন
banglartazakhobor.com
সত্যের সাথে, সবার আগে
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর







